মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২

আজ ১৭ এপ্রিল শনখোলা পাড়ায় সেটলার হামলার এক বছর

সিএইচটি নিউজ বাংলা, ১৭ এপ্রিল ২০১২

আজ ১৭ এপ্রিল রামগড়ের শনখোলা পাড়া ও মানিকছড়িতে পাহাড়ি গ্রামে সেটলারর হামলার এক বছর পূর্ণ হলো। গত বছর এই দিনে সেনাবাহিনী ও প্রশাসনের সহযোগিতায় সেটলাররা শনখোলা পাড়া ও মানিকছড়িতে পাহাড়ি গ্রামে হামলা চালায়। এতে ৬টি গ্রামে ৯৫টি ঘরবাড়ি পুড়ে ছাই করে দেয়া হয় এবং ব্যাপক লুটপাট চালানো হয়। ঘটনার দিন সেটলাররা জালিয়া পাড়ায় যাত্রীবাহী গাড়ি আটকিয়ে পাহাড়ি যাত্রীদের ব্যাপক মারধর করে। সেটলারদের হামলায় রক্তাক্ত হয় ১৩ বছরের মেয়ে মিপ্রু মারমা। এছাড়া আরো বহু পাহাড়ি আহত হয়। নিখোঁজ হয় চট্টগ্রামের শ্যামলী আইডিয়াল পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র আশীষ চাকমা।