মঙ্গলবার, ১৯ জুলাই, ২০১১

গণতান্ত্রিক যুব ফোরাম নেতা সুপ্রীম চাকমা জামিনে মুক্ত

সিএইচটি নিউজ বাংলা, ১৯ জুলাই ২০১১

গণতান্ত্রিক যুব ফোরাম নেতা সুপ্রীম চাকমা আজ ১৯ জুলাই জামিনে মুক্তি লাভ করেছেন। তিনি গত ১৬ জুলাই চট্টগ্রাম মহানগরীর বটতলী রেল স্টেশন এলাকা থেকে সাদা পোষাকধারী গোয়েন্দা পুলিশের হাতে গ্রেফতার হন। এ সময় তিনি ইউপিডিএফ-এর পোস্টার লাগানোর কাজে নির্দেশনা দিচ্ছিলেন।

গ্রেফতারের পর তাকে র্যাবের হাতে সোপর্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে র‌্যাব তাকে কোতোয়ালি থানায় হস্তান্তর করলে গতকাল সোমবার আদালত তার জামিন আবেদন মঞ্জুর করেন। আজ দুপুরের দিকে চট্টগ্রাম জেল কর্তৃপক্ষ তাকে ছেড়ে দেয়।

আদালতে তাকে ফৌজদারী কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়। আইনের এই ধারায় সন্দেহজনকভাবে যে কাউকে গ্রেফতার করার ব্যাপক ক্ষমতা পুলিশকে দেয়া হয়েছে।