সিএইচটি নিউজ বাংলা, ১ জুলাই ২০১১
'জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ' আগামীকাল শনিবার, বেলা ২ ঘটিকায় রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিষয়ে সংগঠনের বক্তব্য পেশ ও এই সংশোধনী বাতিলের দাবিতে আন্দোলনের কর্মসূচী ঘোষণা করতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে।
সংগঠনটির সাধারণ সম্পাদক উজ্জ্বল স্মৃতি চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।