সিএইচটি নিউজ বাংলা, ৮ ফেব্রুয়ারি ২০১৩,
শুক্রবার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বারিবিন্দু ঘাটে
আজ ৮ ফেব্রুয়ারি শুক্রবার সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে জেএসএস(এমএন লারমা)-এর
সদস্য বক্র চাকমা ওরফে দীপন(৩০) নিহত হয়েছেন। তিনি খেদারমারা ইউনিয়নের
বড় দুরছড়ি গ্রামের মানিক্যা চাকমার ছেলে। কয়েক মাস আগে তিনি সন্তু গ্রুপ ত্যাগ করে জেএসএস (এমএন লারমা)-এর
সাথে যোগ দিয়েছিলেন।
জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে
৯টার দিকে দীপন চাকমা সাংগঠনিক কাজে বারিবিন্দু ঘাটে গেলে বিপ্লব চাকমা, রুমেল চাকমা ও পল্লব চাকমার নেতৃত্বে আগে থেকে ওঁৎ পেতে থাকা
সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা খুব কাছ থেকে তার উপর উপুর্যুপুরি গুলি চালায়। এতে তিনি ঘটনাস্থলেই
নিহত হন। তার মৃত্যু নিশ্চিত করে সন্ত্রাসীরা পালিয়ে যায়।#